khobor24h
ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে: বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান

admin
ডিসেম্বর ১১, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও তার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। 

বুধবার (১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে টবি ক্যাডম্যান বলেন, ‘নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।’

চিফ প্রসিকিউটরের বিশেষ এই পরামর্শক বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী করবে জানি না। তবে ভারত যদি ফেরত নাও দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে।’

‘ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে’, যোগ করেন টবি ক্যাডম্যান।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক ১০ বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামায়াত।

কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্ট পরবর্তী পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই-আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক।

বুধবার (১১ ডিসেম্বর) প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী।

বর্তমানে এ ট্রাইব্যুনালে চারটি মামলায় শেখ হাসিনাসহ ৭২ জনের বিচার চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!