khobor24h
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রচার হবার পর শীতলক্ষ্যার ভাঙ্গনে বিলীন হতে বসেছে শান্তিনগর কবরস্থানটি পরিদর্শনে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা

Najmul Khandaker Abir
জুন ২৪, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ১৯ নং ওয়ার্ড শান্তিনগর কবরস্থানটি শীতলক্ষ্যা নদীর ভাঙ্গনের কবলে পরেছে।নিউজটি সামাজিক মাধ্যমে পত্র পত্রিকায় প্রকাশ হবার পর শান্তিনগর কবরস্থানটি পরিদর্শন করেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃমোস্তাফিজুর রহমান।

সেই সময় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমোস্তাফিজুর রহমান বলেন আমি নিজে আসছি কবরাস্থানটি পরিদর্শনে করে দেখে গেলাম, দ্রুত ইঞ্জিনিয়ার কে পাঠাবো যতটুকু আপনাদের কাছ থেকে শুনলাম ১৮০ ফুট লম্বা এটা ইঞ্জিনিয়ার এর পরামর্শ ক্রমে ব্যবস্থা নিব, চেষ্টা করব জিও ব্যাক দিয়ে আপাতত মাটিটা আটকানোর জন্য আমি আজ লিখিত ভাবে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি এবং গতকাল নিউজ ও দেখেছি তাই আমি দূর্ত এই কবরস্থানটি শীতলক্ষ্যা নদীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহন করার জন্য পরিদর্শনে এসেছি আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব হয় এটার জন্য আমি কাজ করবো। আপনাদের মাধ্যমে আমি আরো জানতে পারলাম যে উলেখ্য, নদীতে ড্রেজার দিয়ে বালু মহল বালু উক্তলন করার কারণে গ্রামের বৃহত্তর কবরস্থানটি এর অংশর মাটি কাটিং করে এর ফলে নদীতে বিলীন হয়ে যায় তার ফলে ‎চলতি বর্ষায় শান্তিনগরের কবরস্থানটি নদীর পাড় ভাঙ্গার আশঙ্কায় দেখা দিয়েছে। এলাকাবাসীর উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে ঐ স্থানটিতে নদীভাঙ্গার হাত থেকে ঠেকানোর চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমোস্তাফিজুর রহমান আরও বলেন,ধর্মীয় অনুভুতি বিবেচনা করে অত্র এলাকার কবরস্থানটির জন্য একটি স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করার জন্য যাতে নদী ভাঙ্গার থেকে কবরস্থানটি রক্ষা করা যায় সেটার জন্য আমি প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করবো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!