khobor24h
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. ইসলাম
  7. এক্সক্লুসিভ
  8. কৃষি ও পরিবেশ
  9. খেলাধুলা
  10. জবস
  11. জাতীয়
  12. ট্যুরিজম
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশ ও জনপদ
  15. ধর্ম ও জীবন
   
আজকের সর্বশেষ সবখবর

বন্দর মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন- সভাপতি শাহীন, সাধারণ সম্পাদক আরিফ 

Najmul Khandaker Abir
আগস্ট ১৬, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ জেলার বন্দরে সাংবাদিক সংগঠন বন্দর মডেল প্রেসক্লাবের (২০২৫-২০২৭)ইং মেয়াদি দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

বন্দর মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক এস এম শাহীনের সভাপতিত্বে ও ক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে গত ১৫/০৮/২৫ ইং তারিখে বিকেল ৫ ঘটিকায় ক্লাবের কার্যালয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভাশেষে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে এস এম শাহীনকে সভাপতি ও মো: আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষনা করে ১৪ সদস্য বিশিষ্ট বন্দর মডেল প্রেসক্লাবের (২০২৫-২০২৭) ইং দ্বি-বার্ষিক মেয়াদি কমিটি গঠন করা হয়। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হন আব্দুল মান্নান খান বাদল, কিতাব আলী, সহ:সাধারণ সম্পাদক মোঃ জিয়াবুর রহমান, যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন উজ্জল, প্রচার ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শাহীনুর আক্তার, তথ্য প্রযুক্তি ও অর্থ বিষয়ক সম্পাদক নাজমুল হক, ধর্ম ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক জিয়া হায়দার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন ও কার্যকরী সদস্য হিসেবে আনোয়ার পারভেজ সুজন ও আহম্মদ আলী মনোনিত হন।
এর আগে ২০১৮ সনে বন্দর মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়।বন্দরের সার্বিক উন্নয়ন ও মানব সেবায় বন্দর মডেল প্রেসক্লাব সর্বদা একনিষ্ঠভাবে কাজ করে আসছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!